Wellcome To OsthirBlog

  • Home
  • About
  • Osthir
  • Design
  • Blogger
  • SITEMAP
Home » All post

Wednesday, October 14, 2015

এলার্জি থেকে নিয়ে নিন চিরমুক্তি!!

আমাদের সমাজে এমন কোন লোক খুঁজে পাওয়াই দুষ্কর যার কিনা এলার্জি জাতীয় সমস্যা নেই। আমরা প্রায় প্রত্যেকেই এই এলার্জি নামক ঝামেলায় ভুগি। কারো কারো ক্ষেত্রে এলার্জি সামান্যই সমস্যা করে আর কারো কারো ক্ষেত্রে তো জীবনকে অতিষ্ঠ করে তোলে! তাই আজ আপনাদেরকে এমন একটা টিপ্স দিব যা করলে খুব সহজেই মুক্তি পেতে পারেন ''এলার্জি'' থেকে।
১. কেজি খানেক নিমপাতা ভালো করে রোদে শুকিয়ে নিন।
২. সেই শুকনো নিম পাতা পাটায় বেটে ভালো করে গুড়ো করে নিন এবং এয়ার টাইট কোনো পাত্রে সংরক্ষণ করুন।
৩. এবার আমাদের প্রয়োজন ইসব গুলের ভুষি। এক চা চামচের তিন ভাগের এক ভাগ নিম পাতা গুঁড়া এবং ১ চা চামচ ইসব গুলের ভুষি আঁক গ্লাস পানিতে আধ ঘণ্টা ভিজিয়ে রাখুন।
৪. আধ ঘণ্টা শেষ হলে চামচ দিয়ে ভালো করে নাড়ুন।
৫. এভাবে প্রতিদিন সকালে খালি পেটে এবং দুপুরে ভরা পেটে আর রাতে শোয়ার আগে এক গ্লাস করে খাবেন। একটানা ২১ খেতে হবে।
৬. ক্ষেত্র বিশেষে কার্যকারিতা শুরু হতে ১ মাসও লেগে যেতে পারে। চিন্তার কোনো কারণ নেই, ভালো হয়ে যাবে ইনশাল্লাহ! এবং এর পর থেকে আপনি যা যা খেতে পারতেন না (যেমনঃ গরুর গোস্ত, ডিম, চিংড়ি মাছ, ইলিশ মাছ ইত্যাদি ) সেগুলো নিয়মিত খেতে পারবেন কোনো প্রকার অসুবিধা ছাড়াই।

আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর OsthirBlog এর সাথেই থাকবেন।

0
Comments
f
Share
t
Tweet
g+
Share
?
Unknown
11:05 AM

Sunday, October 11, 2015

কবিতাঃ 'একটা চাকরি চাই' - পি সি দ্বীপ

একটা চাকরির সন্ধান করছি, 
একটা চাকরি। 
দীর্ঘ এক বছর ধরে হন্যে হয়ে খুজেঁ ফিরছি, 
নগরের এক প্রান্ত থেকে অপর প্রান্তে। 
একটা চাকরি চাই, 
একটা চাকরি। 
বিএ অনার্স (রাষ্ট বিজ্ঞান)। বয়স ২৬। । 
বয়সের ভারে ন্যূজ হয়ে যাওয়া 
পিতার হাত ছুয়েঁ কথা দিয়েছি, 
লেখাপড়া শিখে চাকরি করবো। 
দারিদ্রতাকে পদাঘাত করে 
সচ্ছলতার মুখ দেখবো। 
দুখিনী মায়ের মলিন মুখে 
এক চিলতে হাসি ফুটাবো। 
মহা ধুমধামে ছোট বোনটার বিয়ে দেবো। 
আর তাই টিউশনির টাকায় আধপেটা খেয়ে, 
মনের গোপন খোয়াঁরে 
একটাই স্বপ্ন বেধেঁ রেখে, 
লেখাপড়া শেষ করেছি। 
এবার একটা চাকরি চাই, 
একটা চাকরি। 
হোকনা ছোট, 
তবুও চাকরিটা আমার চাই ই চাই। । 
২৪ টি রিটেন, ১৭ টি ভাইভা। 
অতঃপর লেনদেনের সমীকরণ। 
আমি অসহায়, অক্ষম; 
মুখ চেপে ফিরে আসি। 
আসবে না জানি তবুও, 
লেটারের প্রত্যশায় প্রহর গুণি। 
সেদিন রাহুল রায়হান নামের 
এক ভদ্রলোক বললেন, 
"আরে ভাই, চাকরি কি এখন অফিসে পাওয়া যায়? 
এমপি, মিনিস্ট্রিদের বাসভবনই 
এখন চাকরির বাজার"! 
অজোঁ গায়েঁর ছেলে আমি; 
মিনিস্ট্রি ভবন? সেতো মঙ্গল গ্রহ! । 
হে মিনিস্ট্রি, আমি নিরুপায়, 
শুধু একটা চাকরি চাই, 
একটা চাকরি! 
মিনিস্ট্রিদের কি কান আছে? 
ওরা শুনতে পায়?
- পিসি দ্বীপ

0
Comments
f
Share
t
Tweet
g+
Share
?
পি সি দ্বীপ
1:12 PM

গল্পঃ 'অব্যক্ত ভালোবাসা'-পি সি দ্বীপ

নাহ, আর পারা যাচ্ছে না। ফোন দিতে দিতে ব্যাটারি এখন লো দেখাচ্ছে।টানা ১৪ দিনে কত বার যে ফোন দিয়েছে শুভ তার হিসেব রাখলে গিনিস বুক অব ওয়ার্ল্ডে একটা নতুন ইতিহাস তৈরী হয়ে যেতো। কি হয়েছে সুমোর? পাচঁ বছরের সম্পর্কেরর মধ্যে কখনো তো এমন হয়নি। যে মানুষের সাথে একদিন কথা না বললে কৈফিয়ত দিতে দিতে জান কয়লা হয়ে যেতো, আজ দু সপ্তাহ ধরে তার ফোন অফ। কোনো কমিউনিকেট করা যাচ্ছে না। রাগে অভিমানে বুক ফেটে যাচ্ছে শুভ'র । শুভ ঢাকা ভার্সিটির ইতিহাসের ছাত্র।জগন্নাথ হলে থাকে। স্কুল জীবন থেকেই সব চেয়ে কাছের বন্ধু সুমো।এক গ্রামেই নিবাস। স্কুল থেকে কলেজ এক সাথেই কাটিয়েছে দুজন। স্রেফ বন্ধুত্ব; অন্য কিছু ছিলো না। সেই দিনটার কথা মনে পড়ে শুভ'র। যেদিন সে ঢাকা ভার্সিটিতে চান্স পায়, কি উচ্ছাস টাই না দেখিয়ে ছিলো সুমো।তার এই কৃতিত্বে সবচেয়ে বেশি খুশি হয়েছিলো সে। তারপর, গ্রাম থেকে ঢাকা আসার সময়, সে কি কান্না! শুধু একটা কথাই বলেছিলো, ' নতুন বন্ধুদের পেয়ে আমাকে ভুলে যাস না কিন্তু! খুন করে ফেলবো! ট্রেনে বসেই শুভ আবিষ্কার করলো, শেক্সপিয়ারের কথাটাই সত্যি, "একটা ছেলে কখনোই একটা মেয়ের বন্ধু হতে পারে না।এখানে আবেগ আছে,দৈহিক আকাঙ্খা আছে"। শুভ বুঝত পারলো সে পাগলিটার প্রেমে পড়ে গেছে। কিন্তু, কিভাবে প্রকাশ করবে? পাছে যদি বন্ধুত্বটাও নষ্ট হয়ে যায়! এভাবেই গোলাচালে চলে যায় অনেক দিন। শুভ ঢাকা থেকে বাড়িতে যায়,দুজনের দেখা হয়। সব কিছু আগের মতোই চলে।শুধু মনের ভেতর পুষে রাখা অব্যক্ত কথাটা ব্যক্ত করা হয় না। শুভ আজ চরম অস্থির। না এভাবে আর থাকা যাবে না।বুকের ভেতর তীব্র যন্ত্রণা অনুভব করে। বলে দিতেই হবে তাকে আমার ভালোবাসার কথা। সুমো তাকে ফেরাবে না। কিছুতেই ফেরাবে না।শুভ'র কোনো কষ্ট সুমো মেনে নিতে পারবে না। পরশো পরীক্ষা শেষ হলেই সে বাড়ি যাবে। যথারীতি পরীক্ষা শেষ হয়।শুভ বাড়ি আসে।বিকালে সুমোকে তাদের পুরোনো যায়গায় আসার জন্য খবর পাঠিয়ে অধীর আগ্রহে সে অপেক্ষা করতে থাকে।আজ এক অন্য রকম অনুভূতি। একসময় মোগল দূহিতার মতো ধীর পদে উপস্থিত হয় সুমো। শুভ উত্তেজিত হয়ে জিজ্ঞেস করে, 'কি হয়েছে তোর? ফোন বন্ধ কেনো'?? কৈফিয়ত দেওয়ার মতো করে সুমো বলে, 'স্যরি শুভ; সেদিন কলেজ থেকে ফেরার পথে ফোনটা হারিয়ে ফেলি। কিনবো কিনবো করে আর কেন হয়নি। তোর খবর কি, কবে আসছিস? আজকে সুমোকে কেমন যেনো অন্যরকম লাগছে,,,কেমন যেনো অচেনা অচেনা।তবু নিজেকে সামলে নিয়ে শুভ বলল, আজ তোকে একটা কথা বলবো সুমো। সুমো বলল, বল; তবে দাড়া তোকে একটা সারপ্রাইজ দিয়ে নিই আগে।চোখ বন্ধ কর। শুভ চোখ বন্ধ করলে সুমো তার হাতে একটা কার্ড তুলে দিয়ে বলে, এবার চোখ খুল। শুভ জানতে চায় এটা কিসের কার্ড? সুমো বলে, পড়ে দেখ। আজই ছাপিয়ে আনলো।তোকেই প্রথম দিলাম। ছেলে সিঙ্গাপুরে ভালো জব করে।তাই বাবা আর দেড়ি করতে চায়নি। শনিবারে আংটি পড়িয়ে গেলো। স্যরি শুভ, তোকে জানাতে পারিনি, রাগ করিস না প্লিজ!! ২৪ তারিখ বিয়ে, তোকে থাকতেই হবে। সুমোর দেওয়া সারপ্রাইজে এলোমেলো শুভ কোনো মতে মিনমিন করে বলল, থাকবো। সুমো বলে, এবার বল কি বলতে চেয়েছিলি?? শুভ তার দৃষ্টি অন্যদিকে ফিরিয়ে বলে, আজ না আরেকদিন বলবো। শুভ, এই শুভ! তুই এতো ভীতু কেনো রে?? সুমোর কথা শুনে শরীরের সমগ্র শক্তি প্রয়োগ করে একটা শুষ্ক হাসি দিয়ে শুভ বলে, আজ যাই রে, ভালো থাকিস। হেটে যেতে যেতে পিছন ফিরে তাকায় শুভ, শত স্মৃতি বিজরিত জারুলগাছটাকে জড়িয়ে ধরে অঝোর ধারায় কেদেঁ চলছে সুমো ,,,,,,,,,,,,, ____________________ পি সি দ্বীপ
0
Comments
f
Share
t
Tweet
g+
Share
?
পি সি দ্বীপ
9:35 AM

Friday, October 9, 2015

কবিতাঃ 'সে কথা আর কি বলবো'- পি সি দ্বীপ

ভালোবাসি তোমাকে এই 
ছোট্ট কথাটি বলতে না পেরে, 
কত দিন যে আমি গুমরে গুমরে 
কেদেঁছি, 
কত বার যে আমার বুক ফেটে 
যাওয়ার উপক্রম হয়েছিল, 
সে কথা আর কি বলবো । 
বুকের ভেতর চিনচিন ব্যাথা নিয়ে, 
কত কাল যে আমি সাঁতার 
কেটেছি হতাশার মহাসমূদ্রে; 
কষ্টের নদীতে অশ্রুর ফোয়ারা 
ফুটে প্লাবন এসে, 
কত বার যে আমাকে প্লাবিত 
করেছে; সে কথা আর কি বলবো। 
ভালোবাসি এই মহামন্ত্রটি 
জপতে জপতে, কত কাল যে আমি ডুবে রয়েছি 
কল্পনায়, জানিনা। 
সহস্র দিবস ধরে প্রেমের 
বাজারে ফেরারী হয়ে 
খুঁজেছি তোমায়। কতবার যে তুমি 
আমার সপ্নে এসেছো রানী হয়ে, 
সে কথা আর কি বলবো তোমাকে 
একটি পলক দেখার জন্য 
কতকাল যে আমি ঘুরে বেরিয়েছি 
ভবঘুরের মতো পাড়ি দিয়েছি কতশত পথ, 
সাত সমুদ্র, শত নদী, মরুভূমি, তেপান্তর; 
কত বার যে আমি থমকে দাঁড়িয়েছি, 
সে কথা আর কি বলবো। 
আমি আজো এভাবেই আছি হে মানবী 
একদিন হয়তো বলবোই তোমাকে ভালোবাসি।

-পি সি দ্বীপ
0
Comments
f
Share
t
Tweet
g+
Share
?
পি সি দ্বীপ
10:41 PM

Thursday, October 8, 2015

সিমের নম্বর ঠিক রেখেই এবার মাত্র ৩০ টাকায় অপারেটর বদল করতে পারবেন সিম ব্যবহারকারীরা।

১১ ডিজিটের নম্বর অপরিবর্তিত রেখেই মোবাইল অপারেটর পরিবর্তনের (এমএনপি) সুযোগ পাওয়া এখন গ্রাহকদের সময়ের ব্যাপার মাত্র। আর এ জন্য খরচ লাগবে ৩০ টাকা।
আগামী ২২ ফেব্রুয়ারি থেকে দেশের ১৩ কোটি মোবাইল সিম ব্যবহারকারীরা তাদের আগের নম্বর ঠিক রেখে অপারেটর বদলের এ সুযোগ পাবেন বলে জানিয়েছেন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
বুধবার সচিবালয়ে নিজ কার্যালয়ে আনুষ্ঠানিক এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী জানান, এ সেবা চালু হলে টেলিযোগাযোগ খাতে সেবার মান আরও বাড়বে।
তারানা হালিম বলেন, এতে মোবাইল অপারেটরগুলোর মধ্যে উন্নত মানের সেবা দেওয়ার প্রতিযোগিতা তৈরি হবে। আন্তর্জাতিক মানের সঙ্গে তাল রেখে দেশের টেলিযোগাযোগ খাত বিকশিত হচ্ছে। তাই এখানকার সেবাও বিশ্বমানের হওয়া প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
এমএনপি চালু হলে সেবার গুণগত মান অনেক বাড়বে জানিয়ে প্রতিমন্ত্রীর আশা, এখন একজন অনেকগুলো সিম ব্যবহার করলেও ভবিষ্যতে এর সংখ্যা কমবে না। খুব দ্রুতই এ সেবা দিতে উন্মুক্ত দরপত্র আহবান করা হবে।
তারানা হালিম বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ সংক্রান্ত নীতিমালা অনুমোদন পাওয়া গেছে। কিছু প্রক্রিয়া শেষ করে আন্তর্জাতিক দরপত্র আহবান করা হবে।
উন্মুক্ত দরপত্রে দেশি-বিদেশি যে কোনো প্রতিষ্ঠান অংশ নিতে পারবে। তবে বাঁধা থাকবে বিদ্যমান মোবাইল ফোন অপারেটদের জন্য।
নম্বর অপরিবর্তিত রেখে ৩০ টাকায় গ্রাহকরা এক অপারেটর থেকে অন্য অপারেটরে যেতে পারবেন। আবার যে অপারেটরে গেলেন সেখানকার সেবাও যদি পছন্দ না হয় তাহলে ৪০ দিন পর তিনি আবারো নতুন কোনো অপারেটরে যেতে পারবেন বা আগের অপারেটরে ফেরত আসতে পারবেন। আর এর প্রতিটি পরিবর্তনের জন্যে লাগবে ৩০ টাকা।
এমএনপি নামক সেবাটি চালু হলে সেবার মান বাড়াতে অপারেটরদের মধ্যে প্রতিযোগিতাও তৈরি হবে।
টেলিযোগাযোগ বিভাগ ও নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি জানায়, এমএনপি সুবিধা চালু করতে অপারেটর হিসেবে বিটিআরসি একটি প্রতিষ্ঠানকে নিয়োগ দেবে। এজন্য দরপত্র আহ্বান করা হবে।
নম্বর না বদলে গ্রাহকদের অন্য অপারেটরে যাওয়ার সুযোগ করে দিতে ২০১৩ সালের জুন মাসে মোবাইল ফোন অপারেটরদের নির্দেশ দেয় বিটিআরসি।
0
Comments
f
Share
t
Tweet
g+
Share
?
Unknown
10:21 AM
Newer Posts Older Posts Home
Subscribe to: Posts (Atom)
Find Us :

Populer

  • Clash Of Clan Gem পেতে পারেন খুব সহজেই। না দেখলে চরম মিস!!
    আচ্ছালামুআলাইকুম আমরা যারা clash of clane খেলি তাদের একটাই সমস্যা জেমস্ এর অভাব।এর কারনে বিউল্ডার কিনতে পারিনা আরো অনেক কাজ করতে পারি না। ...
  • 'এক মায়ের গল্প'- পি সি দ্বীপ
    অল্প বয়সেই বিধবা হলেনসেই মা। ২ সন্তানের জননী। অভাব আর টানাটানির সংসার। বাড়িতে হাসঁ-মুরগি পালন এবং আঙ্গিনায় সবজি চাষের টাকা দিয়েই চলে তার স...
  • কবিতাঃ 'প্রেমের কাব্য'- সুমনা পাল
    যদি এক মেঘলা দিনে, হঠাৎ ঐ শিউলি গাছের নিচে এক টুকরো পরশ নিবেদনের একটি কাব্য, আমি স্পষ্ট চোখে,ঠোঁটের আড়ালে নির্দিধায় বলে যাই...
  • এবার আপনার এন্ড্রয়েড ফোন ROOT করুন কোনোরকম Warranty হারানোর ভয় ছাড়াই।
    আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি প্রতিবারই চেস্টা করি আপনাদের নতুন কিছু উপহার দেয়ার, সেই পরিপ্রেক্ষিতে আরো একটি ট...
  • নিয়ে নিন সিম্ফনির সব মডেলের স্টক রম তাও আবার একদম লেটেস্ট এবং অরিজিনাল।
    আসসালামু আলাইকুম! কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। বেশি কথা বাড়াবো না সোজা কাজের কথায় যাই... আজ আপনাদের জন্য নিয়ে এসে...
Powered by Blogger.

Category

  • আইফোন (1)
  • উইন্ডোজ (5)
  • এন্ড্রয়েড (5)
  • এন্ড্রয়েড এপ্স (4)
  • এন্ড্রয়েড গেমস (2)
  • এন্ড্রয়েড টিপস (5)
  • এন্ড্রয়েড স্টক রম (1)
  • এপল আইফোন (1)
  • ব্রাউজার (1)
  • ব্লগিং টিপস (1)
  • মোবাইলীও (2)
  • রকমারি (1)
  • সাহিত্য ও সংস্কৃতি (5)
  • হ্যান্ডসেট রিভিউ (6)

 Subscribe in a reader

Copyright 2015-16 Wellcome To OsthirBlog - All Rights Reserved
Design by Rahul Raihan