Wellcome To OsthirBlog

  • Home
  • About
  • Osthir
  • Design
  • Blogger
  • SITEMAP
Home » মোবাইলীও
Showing posts with label মোবাইলীও. Show all posts
Showing posts with label মোবাইলীও. Show all posts

Thursday, October 8, 2015

সিমের নম্বর ঠিক রেখেই এবার মাত্র ৩০ টাকায় অপারেটর বদল করতে পারবেন সিম ব্যবহারকারীরা।

১১ ডিজিটের নম্বর অপরিবর্তিত রেখেই মোবাইল অপারেটর পরিবর্তনের (এমএনপি) সুযোগ পাওয়া এখন গ্রাহকদের সময়ের ব্যাপার মাত্র। আর এ জন্য খরচ লাগবে ৩০ টাকা।
আগামী ২২ ফেব্রুয়ারি থেকে দেশের ১৩ কোটি মোবাইল সিম ব্যবহারকারীরা তাদের আগের নম্বর ঠিক রেখে অপারেটর বদলের এ সুযোগ পাবেন বলে জানিয়েছেন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
বুধবার সচিবালয়ে নিজ কার্যালয়ে আনুষ্ঠানিক এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী জানান, এ সেবা চালু হলে টেলিযোগাযোগ খাতে সেবার মান আরও বাড়বে।
তারানা হালিম বলেন, এতে মোবাইল অপারেটরগুলোর মধ্যে উন্নত মানের সেবা দেওয়ার প্রতিযোগিতা তৈরি হবে। আন্তর্জাতিক মানের সঙ্গে তাল রেখে দেশের টেলিযোগাযোগ খাত বিকশিত হচ্ছে। তাই এখানকার সেবাও বিশ্বমানের হওয়া প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
এমএনপি চালু হলে সেবার গুণগত মান অনেক বাড়বে জানিয়ে প্রতিমন্ত্রীর আশা, এখন একজন অনেকগুলো সিম ব্যবহার করলেও ভবিষ্যতে এর সংখ্যা কমবে না। খুব দ্রুতই এ সেবা দিতে উন্মুক্ত দরপত্র আহবান করা হবে।
তারানা হালিম বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ সংক্রান্ত নীতিমালা অনুমোদন পাওয়া গেছে। কিছু প্রক্রিয়া শেষ করে আন্তর্জাতিক দরপত্র আহবান করা হবে।
উন্মুক্ত দরপত্রে দেশি-বিদেশি যে কোনো প্রতিষ্ঠান অংশ নিতে পারবে। তবে বাঁধা থাকবে বিদ্যমান মোবাইল ফোন অপারেটদের জন্য।
নম্বর অপরিবর্তিত রেখে ৩০ টাকায় গ্রাহকরা এক অপারেটর থেকে অন্য অপারেটরে যেতে পারবেন। আবার যে অপারেটরে গেলেন সেখানকার সেবাও যদি পছন্দ না হয় তাহলে ৪০ দিন পর তিনি আবারো নতুন কোনো অপারেটরে যেতে পারবেন বা আগের অপারেটরে ফেরত আসতে পারবেন। আর এর প্রতিটি পরিবর্তনের জন্যে লাগবে ৩০ টাকা।
এমএনপি নামক সেবাটি চালু হলে সেবার মান বাড়াতে অপারেটরদের মধ্যে প্রতিযোগিতাও তৈরি হবে।
টেলিযোগাযোগ বিভাগ ও নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি জানায়, এমএনপি সুবিধা চালু করতে অপারেটর হিসেবে বিটিআরসি একটি প্রতিষ্ঠানকে নিয়োগ দেবে। এজন্য দরপত্র আহ্বান করা হবে।
নম্বর না বদলে গ্রাহকদের অন্য অপারেটরে যাওয়ার সুযোগ করে দিতে ২০১৩ সালের জুন মাসে মোবাইল ফোন অপারেটরদের নির্দেশ দেয় বিটিআরসি।
0
Comments
f
Share
t
Tweet
g+
Share
?
Unknown
10:21 AM

সময় ফুরাবার আগেই যেকোনো সিম রেজিস্ট্রেশন করুন এস এম এস এর মাধ্যমে।

নিবন্ধিত ও অনিবন্ধিত সব সিমকার্ড পুনরায় নিবন্ধন করতে হবে বলে জানিয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। আর এ কারনে দেশের সব মোবাইল ফোন অপারেটর সিম পুনরায় রেজিস্ট্রেশন করার অপশন চালু করে। এখন থেকে আপনার মূল্যবান সিম কার্ডটি রেজিস্ট্রেশন করতে কাস্টমার কেয়ার অফিসে যাওয়া লাগবে না। চাইলে ঘরে বসেই আপনার মূল্যবান সিম কার্ডটি রেজিস্ট্রেশন করতে পারবেন। এ জন্য আপনাকে রি-রেজিস্ট্রেশনের জন্য সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের অধীনে একটি এসএমএস পাঠাতে হবে (এসএমএস-এর কোন ফি কাটবে না)।
আপনি যদি এয়ারটেল, বাংলালিংক, গ্রামীণফোন, রবি এবং টেলিটক মোবাইল ফোন অপারেটরের গ্রাহক হন তাহলে প্রথমে আপনার মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে লিখুন জাতীয় পরিচয়পত্রের নম্বর, পরিচয়পত্র অনুযায়ী আপনার জন্ম তারিখ এবং আপনার পূর্ণ নাম। এরপর তা পাঠিয়ে দিন ১৬০০ নম্বরে।
 আর আপনি যদি সিটিসেলের গ্রাহক হন তাহলে প্রথমে আপনার মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে লিখুন U (স্পেস) জাতীয় পরিচয়পত্রের নম্বর, পরিচয়পত্র অনুযায়ী আপনার জন্ম তারিখ এবং আপনার পূর্ণ নাম। এরপর তা পাঠিয়ে দিন ১৬০০ নম্বরে।
ফিরতি এসএমএসে আপনার প্রাপ্তি নিশ্চিত করে জানানো হবে আপনার তথ্যটি তাদের কাছে গ্রহণযোগ্য হয়েছে কিনা।
সোর্সঃ সংগৃহীত
0
Comments
f
Share
t
Tweet
g+
Share
?
Unknown
12:52 AM
Older Posts Home
Subscribe to: Comments (Atom)
Find Us :

Populer

  • Clash Of Clan Gem পেতে পারেন খুব সহজেই। না দেখলে চরম মিস!!
    আচ্ছালামুআলাইকুম আমরা যারা clash of clane খেলি তাদের একটাই সমস্যা জেমস্ এর অভাব।এর কারনে বিউল্ডার কিনতে পারিনা আরো অনেক কাজ করতে পারি না। ...
  • 'এক মায়ের গল্প'- পি সি দ্বীপ
    অল্প বয়সেই বিধবা হলেনসেই মা। ২ সন্তানের জননী। অভাব আর টানাটানির সংসার। বাড়িতে হাসঁ-মুরগি পালন এবং আঙ্গিনায় সবজি চাষের টাকা দিয়েই চলে তার স...
  • কবিতাঃ 'প্রেমের কাব্য'- সুমনা পাল
    যদি এক মেঘলা দিনে, হঠাৎ ঐ শিউলি গাছের নিচে এক টুকরো পরশ নিবেদনের একটি কাব্য, আমি স্পষ্ট চোখে,ঠোঁটের আড়ালে নির্দিধায় বলে যাই...
  • এবার আপনার এন্ড্রয়েড ফোন ROOT করুন কোনোরকম Warranty হারানোর ভয় ছাড়াই।
    আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি প্রতিবারই চেস্টা করি আপনাদের নতুন কিছু উপহার দেয়ার, সেই পরিপ্রেক্ষিতে আরো একটি ট...
  • নিয়ে নিন সিম্ফনির সব মডেলের স্টক রম তাও আবার একদম লেটেস্ট এবং অরিজিনাল।
    আসসালামু আলাইকুম! কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। বেশি কথা বাড়াবো না সোজা কাজের কথায় যাই... আজ আপনাদের জন্য নিয়ে এসে...
Powered by Blogger.

Category

  • আইফোন (1)
  • উইন্ডোজ (5)
  • এন্ড্রয়েড (5)
  • এন্ড্রয়েড এপ্স (4)
  • এন্ড্রয়েড গেমস (2)
  • এন্ড্রয়েড টিপস (5)
  • এন্ড্রয়েড স্টক রম (1)
  • এপল আইফোন (1)
  • ব্রাউজার (1)
  • ব্লগিং টিপস (1)
  • মোবাইলীও (2)
  • রকমারি (1)
  • সাহিত্য ও সংস্কৃতি (5)
  • হ্যান্ডসেট রিভিউ (6)

 Subscribe in a reader

Copyright 2015-16 Wellcome To OsthirBlog - All Rights Reserved
Design by Rahul Raihan