Wellcome To OsthirBlog

  • Home
  • About
  • Osthir
  • Design
  • Blogger
  • SITEMAP
Home » উইন্ডোজ
Showing posts with label উইন্ডোজ. Show all posts
Showing posts with label উইন্ডোজ. Show all posts

Wednesday, October 7, 2015

অবশেষে দেখা মিলল Microsost Lumia 950 এবং 950 এক্সএল-এর



অবশেষে মাইক্রোসফট লুমিয়া ৯৫০ এবং ৯৫০ এক্সএল-এর অফিশিয়াল ছবি দেখা গেল! আর তা ফোন দু’টি অবমুক্ত হওয়ার মাত্র কিছু সময় আগে। উইন্ডোজ ১০ মোবাইল প্রি-ইনস্টল করা এই দু’টি ডিভাইস নিয়ে মানুষের মধ্যে প্রবল কৌতুহল আছে। মাইক্রোসফটের এই ফ্ল্যাগশীপ ফোনের বৈশিষ্ট্যের বিষয়ে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী সত্য নাদেলা আগেই ঘোষণা দিয়ে রেখেছিলেন। তিনি এক সাক্ষাৎকারে বেশ কিছুদিন আগে বলেছিলেন,‘ কেউ যদি উইন্ডোজ ফোন তৈরিতে আগ্রহী না হয়, তবে আমরা নিজেরাই তা বানাবো।’ আর তারা লুমিয়া ফোন বানিয়েছেন। 
লুমিয়া ৯৫০ এ আসছে ৫.২ ইঞ্চি স্ক্রিন নিয়ে যার রেজ্যুলুশন হলো ১৪৪০ * ২৫৬০। এটি কাজ করে ৫৬৫পিপিআই পিক্সেল ঘনত্বে। সেটটি চালবে স্নাপড্রাগন ৮০৮ চিপসেট আর অ্যাড্রিনো ৪১৮ জিপিইউ। এতে আছে ৩ গিগাবাইট র‌্যাম। এর সংরক্ষণ ক্ষমতা ৩২ গিগাবাইট এবং সংরক্ষণ ক্ষমতা বাড়ানো যাবে ২০০ গিগাবাইট পর্যন্ত। লুমিয়া ৯৫০ এর পেছনে আছে ২০ মেগা পিক্সেলের পিওর ভিউ ক্যামেরা। আর সেলফি এবং ভিডিও চ্যাট করার জন্যে সামনে সংযুক্ত করা হয়েছে ৫ মেগা পিক্সেলের ক্যামেরা। তিনটি এলইডি ফ্ল্যাশ থাকায় ফোনটি দিয়ে কম আলোতেও যথেষ্ট ভালো মানের ছবি তোলা যাবে। এতে থাকছে ৩০০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারী।  
অপর ফোন মাইক্রোসফট লুমিয়া ৯৫০ এক্সএল এর স্ক্রিন হলো ৫.৭ ইঞ্চি যার রেজ্যুলুশন ১৪৪০ * ২৫৬০। এটির পিক্সেল ঘনত্ব হলো ৫১৫পিপিআই। ৬৪-বিটের স্নাপড্রাগন ৮১০ চিপসেট চালাবে এ সেট। এতে আছে একটি অক্টা-কোর সিপিইউ এবং অ্যাড্রিনো ৪৩০ জিপিইউ। এর র‌্যাম হলো ৩ গিগাবাইট যার আভ্যন্তরীন সংরক্ষণ ক্ষমতা হলো ৩২ গিগাবাইট। লুমিয়া ৯৫০ এক্সএল-তে সংযুক্ত হয়েছে ৯৫০ এর মতো একই ধরণের ক্যামেরা। এর ব্যাটারী ৩৩৪০ মিলি অ্যাম্পিয়ার আওয়ার।

0
Comments
f
Share
t
Tweet
g+
Share
?
Unknown
6:33 PM

কম দামে মাইক্রোসফট দিচ্ছে লুমিয়া ৫৫০

এই ডিসেম্বরেই মাইক্রোসফট তার গ্রাহকদের উপহার দিতে যাচ্ছে উইন্ডোজ ১০ সম্বলিত লুমিয়া ৫০০ সিরিজের নতুন স্মার্টফোন লুমিয়া ৫৫০। আর সে জন্য ক্রেতাদেরকে খরচ করতে হবে মাত্র ১৩৯ ডলার (প্রায় ১১ হাজার টাকা)।

তবে এ ফোন সম্পর্কে তথ্য দিতে এর নির্মাতা মাইক্রোসফট সময় ব্যয় করেছে মাত্র ১০ সেকেন্ড! এতো অল্প সময়ে কতোটুকুই বা জানা যায় নতুন একটি বিশেষ ফোনের বিষয়ে? অবশ্য কে না জানে মানুষের কৌতুহল উসকে দিতে এটুকুই যথেষ্ট। আর সেই কৌতুহল মেটাতে এ মূহুর্তে গুজবের তথ্যে ভরসা করাই একমাত্র উপায়।

যাক্, হাওয়া থেকে প্রাপ্ত খবরে যেটুকু জানা গেলে তা হলো স্বল্প বাজেটের ফোন তৈরি করতে গিয়ে এতে প্রাথমিক-স্তরের প্রযুক্তি সংযুক্ত করা হয়েছে। তারপরেও এতে আছে ৪.৭ ইঞ্চির ও ৭২০ * ১২৮০ পিক্সেল রেজ্যুলুশনের স্ক্রিন যার পিক্সেল ঘনত্ব ৩১৫পিপিআই। সাথে এ ১.১ গিগাহার্টজ, এলটিইযুক্ত কোয়াড-কোর কোয়ালকম স্নাপড্রাগন ২১০ প্রোসেসর, ১ গিগাবাইট র‌্যাম, ৮গিগাবাইট সংরক্ষণ ক্ষমতা যা এর মাইক্রোএসডি স্লটের সাহায্যে বাড়িয়ে নেয়া যাবে। এলইডি ফ্ল্যাশযুক্ত ৫ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা আর ২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে লুমিয়া ৫৫০ এ। ১৩৬.১ * ৬৭.৮ * ৯.৯ মিমি আকারের এ ডিভাইসে ব্যবহার করা হয়েছে ২১০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারী। এর ওজন হবে ১৪১.৯ গ্রাম।

সব দেখে শুনে মনে হচ্ছে মাইক্রোসফট বিশ্বব্যাপি তার সকল স্তরের গ্রাহককে উইন্ডোজ ১০ এর অভিজ্ঞতা দিতেই লুমিয়া ৫৫০ বাজারে আনার উদ্যোগ নিয়েছে।
0
Comments
f
Share
t
Tweet
g+
Share
?
Unknown
10:24 AM

Monday, September 21, 2015

এবার IDM এর নাম ভুলিয়ে দেব চিরতরে। ডাউনলোড করুন যেকোনো ইউটিউব ভিডিও, ফ্ল্যাশ ফাইল, টরেন্ট ফাইল সহ পৃথিবীর সবকিছু মাত্র একটি ব্রাউজার দিয়ে। আমার দেখা সবচাইতে fast and smooth ব্রাউজার

আসসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ অনেক দিন পর টিউন করতে বসলাম। আসলে ব্যস্ততার কারণে টিউন করার সময় বের করতে পারিনা।
যাহোক! সবাইকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি-
আমি সবসময়ই চেষ্টা করি আপনাদের ব্যাতিক্রম কিছু উপহার দেয়ার যেটা আপনাদের কাজে লাগবে। সেজন্য আজকেও এর বিকল্প কিছু হবেনা।
আমরা প্রায়ই দেখি অনেকে অনেক কিছু ডাউনলোড দিতে গিয়ে বিভিন্ন সীমাবদ্ধতার মাঝে আটকে যান।
যেমন ধরুন আমরা যদি ইউটিউব থেকে কোনো ভিডিও ডাউনলোড করতে যাই তাহলে অবশ্যই আমাদের ব্রাউজারে কোনো addons/extension অথবা কোনো ডাউনলোড ম্যানেজার থাকতে হয়। আবার টরেন্ট থেকে ডাউনলোড দিতে গেলে দেখা যায় বিভিন্ন সাইটে ধরনা দিয়ে চৌদ্দগুস্টির নাম দিয়ে sign in করার পর দেখা যায় Download Fail!
ধরুন আপনি কোনো সাইট থেকে একটা স্ক্রিণ শট নিবেন সেক্ষেত্রেও আপনার কোনো না কোনো software ইন্সটল দেয়া লাগবে। এত্তোসব ঝামেলা করে এই কাজগুলো করা সত্যিই অনেক ঝামেলার তাইনা?
কেমন হয় যদি একটি মাত্র ব্রাউজার দিয়ে আপনি এই সব কাজগুলো করতে পারেন? অবশ্যই ভালো! আর সাথে তো সুপার ফাস্ট ব্রাউজিং স্পিড তো আছেই! মোটকথা, আমার দেখা পৃথিবীর সবচাইতে fast and smooth ব্রাউজার এটি।
তো চলুন দেখে নিই এই চরম, গরম ব্রাউজারের কিছু স্ক্রিণশট-
YOUTUBE DOWNLOADER এখান থেকে আপনি চাইলে যেকোনো ভিডিও কয়েকটি ফরম্যাটে ডাউনলোড করতে পারবেন অথবা mp3 ফরম্যাটে ডাউনলোড করতে পারবেন। 


আছে টরেন্ট ডাউনলোডার! যেকোনো টরেন্ট সাইট থেকে automaticly ফাইল ডাউনলোড করবে। সুতরাং, এখানে ঝামেলার কোনো প্রয়োজন নেই।
ব্রাউজিং এর সময় যেকোনো সাইটের স্ক্রিণশট নেওয়ার জন্য আছে capture screen টুলবকার। উপরের ৩টি অপশন থেকে আপনারটি বেছে নিতে পারবেন।


চাইলেই আপনার মনের মতো ফটো দিয়ে সাজিয়ে নিতে পারেন আপনার ব্রাউজার, সে জন্য theme changer টুলবার তো আছেই।

এছাড়াও আরো অনেক ফিচার আছে যেগুলো এতো কম সময়ে বোঝানো সম্ভব নয়।
মোটকথা। একটি ব্রাউজারে যা, যা থাকা প্রয়োজন তাঁর চাইতে অনেক বেশি আছে এই ব্রাউজারে।
আমার বিশ্বাস এই ব্রাউজা একবার ইউজ করলে জীবনেও আর IDM বা অন্য কোনো ডাউনলোডার ব্যবহার করতে হবে না।
জানতে চান কী ব্রাউজারের নামটা?

নাহ বলব না! আগে ডাউনলোড করুন তারপর নিজেই দেখুন!

টিউনটি ভালো লাগলে অবশ্যই জানাবেন।
যেকোনো সমস্যায় আমাকে পাবেন ফেসবুকে

আজ এ পর্যন্তই,আগামীতে আবার দেখা হবে অন্য কোনো চমক নিয়ে।
সে পর্যন্ত সবাই ভালো থাকবেন,
 আর হ্যা! সবার বাসায় আমার দাওয়াত রইল!

0
Comments
f
Share
t
Tweet
g+
Share
?
Unknown
12:14 AM

Monday, September 22, 2014

এখন থেকে WINDOWS স্টার্ট দিলেই আপনার নাম ধরে ডাকবে। পুরাই অস্থির ট্রিক্স!

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ভালো তো?
আজ আবার আপনাদের সামনে হাজির হলাম মজার একটি টিউন নিয়ে। হ্যা ঠিকই ধরেছেন! এখন থেকে আপনার windows যখনই স্টার্ট দিবেন তখনই আপনার নাম ধরে ডাকবে আর আপনাকে welcome জানাবে, পুরো হলিউড ফিল্ম   এর মত। ট্রিকটা খুবই ছোট,খুবই মজা আর সবচেয়ে বড় কথা হল এটা করতে আপনার কোনো সফটওয়্যার ডাউনলোড করতে হবে না। তো চলুন শুরু করা যাক!!


  • প্রথমে আপনার নোটপ্যাড ওপেন করুন আর নোটপ্যাড ওপেন করতে RUN অপশনে যেয়ে টাইপ করুন NOTEPAD এবং ENTER চাপুন।
  • এখন আপনার নোটপ্যাডে নিচের কোডটি কপি করে পেস্ট করুন।
Dim speaks, speech
speaks=”Welcome to your pc, Username”
Set speech=CreateObject(“sapi.spvoice”)
speech.Speak speaks

  • এবার লাল চিহ্নিত usrname কেটে দিয়ে আপনার নাম বসিয়ে দিন।
  • এবার এটিকে .vbs নামে সেভ করুন যেমন =welcome.vbs
  • খেয়াল রাখবেন .vbs এই লেখাটুকু যেন ঠিক থাকে। 
  • এবার windows 8,7 vista ব্যাবহার কারীরা এই ফাইলটিকে নিচের দেখানো ফোল্ডার অনুযায়ী মুভ করুন।

 C:Users>Username>AppData>Roaming>Microsoft>Windows>Start Menu>Programs>Startup.
NOTE : যদি appdata ফোল্ডারটি খুজে না পান তাহলে বুঝতে হবে আপনার ফোল্ডারটি হাইড করা আছে সে ক্ষেত্রে আপনি ফোল্ডারটি unhide করে নিন এভাবে=Organize >> Folder and search options >> view >> show hidden files, folders and drives


  • এবার XP ব্যাবহার কারীরা .vbs ফাইলটি নিচে দেখানো ফোল্ডার অনুযায়ী মুভ করুন।
C:>Documents and Settings>All Users>Start Menu>Programs>Startup.



ব্যাস! এবার আপনার পিসি রিস্টার্ট দিন আর দেখুন ম্যাজিক!
মজা না?

ভালো লাগলে জানাবেন,খারাপ লাগলেও জানাবেন আর কোথাও আটকে গেলে কমেন্ট করবেন।

আজ এ পর্যন্তই! আবার দেখা হবে অন্য কোনোদিন অন্য কোনো টিউন এর সাথে । সে পর্যন্ত সবাই ভালো থাকুন। খোদা হাফেজ!

সকল প্রকার পেইড এপ্স ফ্রিতে পেতে এখানে ক্লিক করুন।
ফেসবুকে আমি

2
Comments
f
Share
t
Tweet
g+
Share
?
Unknown
4:29 AM

Friday, September 19, 2014

আপনার WINDOWS স্টার্ট নিচ্ছে না? C: ড্রাইভের ব্যাকাপ দরকার? নিয়ে নিন সমাধান। (অস্থির ট্রিক)

আসসালামু আলাইকুম! কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আবার এসে পড়লাম একটা জটিল এবং অস্থির ট্রিক নিয়ে। আজ আপনাদের দেখাবো windows স্টার্ট না হলেও কিভাবে c: ড্রাইভের ব্যাকাপ নিবেন। আমরা অনেকেই আছি যারা ডেস্কটপে বা c: ড্রাইভে অনেক কিছু রাখি যেমন ধরুন= ক্যামেরা দিয়ে কিছু ফটো তুললাম সেটা এনে পিসির ডেস্কটপে রেখে দিলাম আর ভাবলাম এগুলো পরে অন্য ড্রাইভে সরিয়ে নিয়ে যাবো, আবার এমন কিছু ডকুমেন্ট যেগুলো খুবই দরকারী সেগুলোও এভাবে রেখে দিলাম। এভাবে করতে করতে ডেস্কটপ ভরে ফেললাম এবং আমার ডেস্কটপ এখন দরকারি জিনিসে ভরা কিন্তু সময় পাচ্ছিনা এগুলো সরানোর। এমন সময় হঠাত করেই পিসিতে ভাইরাস আক্রমন করল এবং পিসি অফ হয়ে গেল। এখন সেটাপ ছাড়া উপায় নেই। কান্নাকাটি লেগে গেল! হায়! হায়! আমি এইটা কি করলাম? আগে থেকে যদি ফাইল গুলো অন্য ড্রাইভে সরিয়ে রাখতাম তাহলে আর এরকম হতো না। চিন্তা টেনশনে মাথা নষ্ট করে অবশেষে সেটাপ দিয়েই ফেলি আর আফসোস করি।
এখন আর সেই আফসোস করতে হবে না। আপনি চাইলেই এখন থেকে সেটাপ দেয়ার আগে আপনার c: ড্রাইভের ব্যকাপ নিয়ে নিতে পারেন। শুধু নীচে স্টেপ গুলো অনুসরণ করুন।

যা যা লাগবেঃ

  • ubuntu ISO image ফাইল 
  • একটি পেন ড্রাইভ এবং পেনড্রাইভকে বুটেবল বানানোর জন্য একটি সফটওয়্যার যার নাম rufus tool.
প্রথমে ubuntu ISO image ফাইলটা নামিয়ে নিন এখান থেকে।
এবার rufus tool টা নামিয়ে নিন এখান থেকে।

এবার আপনার পেনড্রাইভকে বুটেবল বানানোর পালাঃ
  • আপনার পেনড্রাইভটি পিসিতে ঢুকান এবং rufus tool ওপেন করুন।
  • এখন নিচে দেখানো চিত্র অনুযায়ী সেটিং করুন।

  • এবার ড্রাইভ আইকনে ক্লিক করে ISO image ফাইলটি সিলেক্ট করে দিন ঠিক উপরের চিত্রের মত এবং সবশেষে Start বাটনে চাপুন। 
  • কিচ্ছুক্ষন অপেক্ষা করুন এবং প্রসেস কমপ্লিট হয়ে গেলে পেনড্রাইভ পিসি থেকে রিমুভ করে ফেলুন।
আপনার পেনড্রাইভ বুটেবল হয়ে গেছে এখন ফাইনাল স্টেপ মানে আপনার c: ড্রাইভের ব্যাকাপ নেয়ার পালা।
  • প্রথমে আপনার পেনড্রাইভটি আপনার কাঙ্ক্ষিত পিসিতে ঢুকান এবং F12 চেপে BOOT মেনুতে প্রবেশ করুন।
  • এখন BOOT মেনু থেকে আপনার পেনড্রাইভ সিলেক্ট করে enter চাপুন ঠিক নিচের চিত্রের মত।

  • এখন দেখুন নিচের চিত্রে মত ২টি অপশন সহ একটা ওয়েলকাম স্ক্রিন এসেছে। এখান থেকে আপনি try ubuntu তে ক্লিক করুন।


  • এবার দেখুন একটি স্ক্রিন আসবে। এখান থেকে আপনি explorer এ ক্লিক করুন এবং দেখুন আপনার hdd ওপেন হয়ে গেছে ঠিক নিচের চিত্রের মত।

  • এবার আপনার প্রয়োজনীয় সব ডাটা অন্য ড্রাইভে সরিয়ে ফেলন। চাইলে আপনার পেনড্রাইভেও নিয়ে নিতে পারেন।

কাজ হয়ে গেলে পেনড্রাইভ খুলে ফেলুন এবং নিশ্চিন্তে windows সেটাপ দিন।
ব্যাস আপনি পেয়ে গেলেন আপনার c: ড্রাইভের ব্যাকাপ!
বেশি সুবিধার জন্য একটা বুটেবল ডিস্ক বানিয়ে রাখতে পারেন। বলা তো যায়না কখন আবার সমস্যায় পড়ে যান! 

টিউনটি থেকে উপকার পেলে কমেন্ট করতে ভুলবেন না আর কোথাও আটকে গেলে সেটাও জানান।

আজ এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো টিউন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।

সকল প্রকার পেইড এপ্স ফ্রিতে পেতে এখানে ক্লিক করুন 
0
Comments
f
Share
t
Tweet
g+
Share
?
Unknown
8:05 PM
Older Posts Home
Subscribe to: Posts (Atom)
Find Us :

Populer

  • Clash Of Clan Gem পেতে পারেন খুব সহজেই। না দেখলে চরম মিস!!
    আচ্ছালামুআলাইকুম আমরা যারা clash of clane খেলি তাদের একটাই সমস্যা জেমস্ এর অভাব।এর কারনে বিউল্ডার কিনতে পারিনা আরো অনেক কাজ করতে পারি না। ...
  • 'এক মায়ের গল্প'- পি সি দ্বীপ
    অল্প বয়সেই বিধবা হলেনসেই মা। ২ সন্তানের জননী। অভাব আর টানাটানির সংসার। বাড়িতে হাসঁ-মুরগি পালন এবং আঙ্গিনায় সবজি চাষের টাকা দিয়েই চলে তার স...
  • কবিতাঃ 'প্রেমের কাব্য'- সুমনা পাল
    যদি এক মেঘলা দিনে, হঠাৎ ঐ শিউলি গাছের নিচে এক টুকরো পরশ নিবেদনের একটি কাব্য, আমি স্পষ্ট চোখে,ঠোঁটের আড়ালে নির্দিধায় বলে যাই...
  • এবার আপনার এন্ড্রয়েড ফোন ROOT করুন কোনোরকম Warranty হারানোর ভয় ছাড়াই।
    আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি প্রতিবারই চেস্টা করি আপনাদের নতুন কিছু উপহার দেয়ার, সেই পরিপ্রেক্ষিতে আরো একটি ট...
  • নিয়ে নিন সিম্ফনির সব মডেলের স্টক রম তাও আবার একদম লেটেস্ট এবং অরিজিনাল।
    আসসালামু আলাইকুম! কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। বেশি কথা বাড়াবো না সোজা কাজের কথায় যাই... আজ আপনাদের জন্য নিয়ে এসে...
Powered by Blogger.

Category

  • আইফোন (1)
  • উইন্ডোজ (5)
  • এন্ড্রয়েড (5)
  • এন্ড্রয়েড এপ্স (4)
  • এন্ড্রয়েড গেমস (2)
  • এন্ড্রয়েড টিপস (5)
  • এন্ড্রয়েড স্টক রম (1)
  • এপল আইফোন (1)
  • ব্রাউজার (1)
  • ব্লগিং টিপস (1)
  • মোবাইলীও (2)
  • রকমারি (1)
  • সাহিত্য ও সংস্কৃতি (5)
  • হ্যান্ডসেট রিভিউ (6)

 Subscribe in a reader

Copyright 2015-16 Wellcome To OsthirBlog - All Rights Reserved
Design by Rahul Raihan