Wellcome To OsthirBlog

  • Home
  • About
  • Osthir
  • Design
  • Blogger
  • SITEMAP
Home » এপল আইফোন
Showing posts with label এপল আইফোন. Show all posts
Showing posts with label এপল আইফোন. Show all posts

Thursday, September 11, 2014

iWatch নয়, অ্যাপল পরিধেয় পণ্যের খাতা খুলবে Apple Watch নামে

iWatch নয়, অ্যাপল পরিধেয় পণ্যের খাতা খুলবে Apple Watch নামে

আইওয়াচ হতো সম্ভবত সবচেয়ে মানানসই ও সঠিক নাম অ্যাপলের এই পরিধেয় পণ্যের জন্য। এমনকি অ্যাপল আগেভাগেই এই নামটি রেজিস্ট্রশন সম্পন্ন করে এশিয়ার বিভিন্ন দেশে। তবে বিপত্তি বাঁধে ইউরোপিয়ান ইউনিয়ন ও খোদ মার্কিন যুক্তরাষ্ট্রে। আইওয়াচ নামটি অপর একটি কোম্পানি রেজিস্টেশন করে ফেলে অ্যাপলের পূর্বেই। কুপারটিনো ভিত্তিক বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি কোম্পানি অ্যাপল পরিধেয় পণ্যের যাত্রা শুরু করতে যাচ্ছে তাই অ্যাপল ওয়াচ নামে। 

অ্যাপল ওয়াচ
অ্যাপল ওয়াচ
শারীরিক অনুশীলনে অ্যাপল ওয়াচ ব্যব‌হার করা যাবে পরিমাপকের ভূমিকায়। এছাড়া, ফোনে নতুন মেসেজ কিংবা নোটিফিকেশন আগমনবার্তা জানা যাবে এই হাইটেক ওয়াচে। এই ঘড়িটির পাশে আছে একটি ঘূর্ণায়মান ডায়াল, যেমটি থাকে প্রচলিত ঘড়িতে সময় সংশোধনের জন্য। অ্যাপল ওয়াচে এই ডায়াল ঘুুরিয়ে ঘুরিয়ে অ্যাপসে জুম ইন ও জুম আউট করা যাবে অথবা উপর-নিচে বিভিন্ন অ্যাপসে যাওয়া যাবে। এর অর্থ ঘড়িটির ডিসপ্লে কখনোই ঢাকা পড়বে না ব্যব‌হারের সময়। আইফোন ৫ কিংবা এ সিরিজের পরবর্তী ফোনের সাথে সমান্তরালে ব্যাব‌হার করা যাবে অ্যাপল ওয়াচ। 

ঘড়িগুলির উপরিভাগ দেখতে নানা রঙে, নানা রকম করা হয়েছে। ফলে প্রত্যেকেই তার পছন্দমতো ডিজাইনের ওয়াচ বেছে নিতে পারবেন। আপনার যদি সময় দেখতে ইচ্ছে করে, কিম্বা জানতে ইচ্ছে করে আবহাওয়ার খবরাদি আপনি ডায়াল ঘুরিয়েই তা পেয়ে যাবেন। আপনি চাইলে এর উপরে মিকি মাউসের ছবি যেমন রাখতে পারেন, তেমনি পৃথিবীর কোন জায়গাটিতে আপনার অবস্থান সেটাও দেখতে পারবেন। কিম্বা দেখতে পারবেন আপনার পছন্দ মতো অন্য কিছু। 

তিন ধরণের ঘড়ি বাজারে আনবে অ্যাপেল - অ্যাপেল ওয়াচ, অ্যাপেল ওয়াচ স্পোর্ট ও অ্যাপেল ওয়াচ এডিশন। মহিলা ও পুরুষদের জন্যে প্রতিটি মডেল পাওয়া যাবে দুটি সাইজে । প্রতিটির সাথে থাকবে ৬টি ভিন্ন ভিন্ন স্ট্র্যাপ। ব্যবহারকারী তার পছন্দ ও সময় অনুযায়ী সেগুলি বদলে নিয়ে পরতে পারবেন। অ্যাপেল ওয়াচ পেতে আপনাকে ২০১৫ এর শুরু পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে কোন মার্কেটে তা প্রথম পাওয়া যাবে সে তথ্য এখনো অজানা। আর এর দাম? প্রাথমিক মডেলগুলির দাম শুরু হবে ৩৪৯ ডলার থেকে। 

অ্যাপল ওয়াচ - apple.com 
1
Comments
f
Share
t
Tweet
g+
Share
?
Unknown
8:17 PM
Older Posts Home
Subscribe to: Posts (Atom)
Find Us :

Populer

  • Clash Of Clan Gem পেতে পারেন খুব সহজেই। না দেখলে চরম মিস!!
    আচ্ছালামুআলাইকুম আমরা যারা clash of clane খেলি তাদের একটাই সমস্যা জেমস্ এর অভাব।এর কারনে বিউল্ডার কিনতে পারিনা আরো অনেক কাজ করতে পারি না। ...
  • 'এক মায়ের গল্প'- পি সি দ্বীপ
    অল্প বয়সেই বিধবা হলেনসেই মা। ২ সন্তানের জননী। অভাব আর টানাটানির সংসার। বাড়িতে হাসঁ-মুরগি পালন এবং আঙ্গিনায় সবজি চাষের টাকা দিয়েই চলে তার স...
  • কবিতাঃ 'প্রেমের কাব্য'- সুমনা পাল
    যদি এক মেঘলা দিনে, হঠাৎ ঐ শিউলি গাছের নিচে এক টুকরো পরশ নিবেদনের একটি কাব্য, আমি স্পষ্ট চোখে,ঠোঁটের আড়ালে নির্দিধায় বলে যাই...
  • এবার আপনার এন্ড্রয়েড ফোন ROOT করুন কোনোরকম Warranty হারানোর ভয় ছাড়াই।
    আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি প্রতিবারই চেস্টা করি আপনাদের নতুন কিছু উপহার দেয়ার, সেই পরিপ্রেক্ষিতে আরো একটি ট...
  • নিয়ে নিন সিম্ফনির সব মডেলের স্টক রম তাও আবার একদম লেটেস্ট এবং অরিজিনাল।
    আসসালামু আলাইকুম! কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। বেশি কথা বাড়াবো না সোজা কাজের কথায় যাই... আজ আপনাদের জন্য নিয়ে এসে...
Powered by Blogger.

Category

  • আইফোন (1)
  • উইন্ডোজ (5)
  • এন্ড্রয়েড (5)
  • এন্ড্রয়েড এপ্স (4)
  • এন্ড্রয়েড গেমস (2)
  • এন্ড্রয়েড টিপস (5)
  • এন্ড্রয়েড স্টক রম (1)
  • এপল আইফোন (1)
  • ব্রাউজার (1)
  • ব্লগিং টিপস (1)
  • মোবাইলীও (2)
  • রকমারি (1)
  • সাহিত্য ও সংস্কৃতি (5)
  • হ্যান্ডসেট রিভিউ (6)

 Subscribe in a reader

Copyright 2015-16 Wellcome To OsthirBlog - All Rights Reserved
Design by Rahul Raihan